নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ছেলে, বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক মায়ের

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

১৭ মে, ২০২৬, ১ ঘন্টা আগে

নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ছেলে, বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক মায়ের

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। নিহত নারীর নাম Saida Khatun (৫০)।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছৈয়দা খাতুন স্থানীয় বাসিন্দা সৈয়দ হোসেনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, তার ছেলে Abdur Rahman-কে ছাত্রলীগের কর্মী দাবি করে মারধর করা হচ্ছিল।

স্বজনরা জানান, সম্প্রতি দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে আব্দুর রহমানকে ধরে এনে মারধর শুরু করে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী।

এ ঘটনায় বিএনপি নেতা Mizan Sikder ও ছাত্রদল নেতা Jisan-এর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

ছেলেকে রক্ষা করতে ঘটনাস্থলে গেলে ছৈয়দা খাতুনও হামলার শিকার হন বলে দাবি করেছে পরিবার।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে Ukhiya Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা Mujibur Rahman বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আব্দুর রহমান কোনো মামলার আসামি ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক Umeching Marma জানান, একজন সন্দেহভাজনকে এলাকাবাসী আটক করে রেখেছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মারধরের ঘটনা ঘটে।”

তিনি আরও জানান, আব্দুর রহমানকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

— পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news