হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ, ঘটনা কী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৯ মে, ২০২৬, ৪ ঘন্টা আগে

হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ, ঘটনা কী

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ভাইরাল ট্রেন্ডে মেতেছেন নেটিজেনরা। ফেসবুকের নিউজফিড, কমেন্ট সেকশন, টিকটক ভিডিও কিংবা মিম পেজ—সবখানেই এখন ঘুরেফিরে দেখা যাচ্ছে একটি সংলাপ, “রাগ করলা?” অল্প সময়ের মধ্যেই এই একটি ডায়ালগ পরিণত হয়েছে অনলাইন দুনিয়ার নতুন আলোচনায়।

ভাইরাল এই ট্রেন্ডের সূত্রপাত হয়েছে একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যায়, কাঁধে ঝোলা ব্যাগ ঝুলিয়ে এক গণক রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির হাত দেখে ভবিষ্যৎ গণনা করছেন। কথোপকথনের মাঝেমধ্যেই তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলছেন, “রাগ করলা?” আর এই এক্সপ্রেশন ও কথার ধরনই মুহূর্তে দর্শকদের নজর কাড়ে।

ভিডিওতে থাকা গণকের নাটকীয় বাচনভঙ্গি, মুখের অভিব্যক্তি এবং কথার পুনরাবৃত্তি নেটিজেনদের কাছে এতটাই মজার লেগেছে যে সেটি দ্রুত মিম কালচারের অংশ হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক, টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে অসংখ্য রিলস, ট্রল ভিডিও এবং ব্যঙ্গাত্মক কনটেন্ট।

নেটিজেনরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ব্যবহার করছেন এই সংলাপ। কেউ অফিসের বসের আচরণের সঙ্গে তুলনা করছেন, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন্ধুবান্ধব কিংবা সম্পর্কের ঝগড়ার মুহূর্তেও “রাগ করলা?” ডায়ালগ বসিয়ে তৈরি করছেন হাস্যরসাত্মক পোস্ট।

অনলাইন সংস্কৃতি বিশ্লেষকদের মতে, বর্তমানে ছোট ছোট সংলাপ, অদ্ভুত এক্সপ্রেশন এবং সহজে অনুকরণযোগ্য কথাবার্তাই সবচেয়ে দ্রুত ভাইরাল হয়। “রাগ করলা?” ট্রেন্ডও তারই একটি উদাহরণ। সাধারণ একটি সংলাপ কীভাবে পুরো দেশের তরুণদের অনলাইন ভাষার অংশ হয়ে উঠতে পারে, সেটিই আবারও প্রমাণ করল এই ভাইরাল ট্রেন্ড।

জানা গেছে, ভাইরাল ভিডিওর চরিত্রে থাকা ব্যক্তি আসলে কোনো পেশাদার গণক নন। তিনি একজন অভিনয়শিল্পী, যিনি একটি বিনোদনধর্মী কনটেন্টে অভিনয় করেছিলেন। তবে তার অভিনয়ের ধরন এবং সংলাপ বলার স্টাইল এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এখন সেটি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম আলোচিত ট্রেন্ডে পরিণত হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news