জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় Hasanul Haq Inu-র বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে International Crimes Tribunal-২।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের হয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।
অন্যদিকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মোট নয় দিন ধরে নিজেদের যুক্তি তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা।
শুনানিতে ইনুর পক্ষে বিভিন্ন আইনি দিক তুলে ধরা হয়। একই সঙ্গে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সংসদ সদস্য ছিলেন না।
আইনজীবী মুনসুরুল হক বলেন, “কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন, ঘটনার সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।”
গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পরে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলামও যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল পরে তা মুলতবি করেছিলেন।
রাষ্ট্রপক্ষে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
— পত্রিকা একাত্তর

