দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ব্যাংকিং সুবিধাও

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৫ মে, ২০২৬, ১ ঘন্টা আগে

দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ব্যাংকিং সুবিধাও

সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে। এবার বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে আগামী দুই মাসের মধ্যে চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’।

রোববার (১০ মে) যুক্তরাষ্ট্র সফরকালে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী Ariful Haque Chowdhury।

জানা গেছে, নতুন এই কার্ড চালুর খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আগে থেকেই চালু থাকা বিএমইটি কার্ডের সঙ্গে নতুন প্রবাসী কার্ডের পার্থক্য ও সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে।

বর্তমানে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা Bureau of Manpower Employment and Training (বিএমইটি)-তে নিবন্ধিত কর্মীরা বিএমইটি কার্ড পেয়ে থাকেন।

এই কার্ডধারীদের তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকে। ফলে বিদেশে কোনো দুর্ঘটনা বা সংকটে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয়।

তবে নতুন প্রবাসী কার্ডে শুধু পরিচয় নয়, যুক্ত করা হচ্ছে ব্যাংকিং ও আর্থিক সুবিধাও।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিএমইটি কার্ডের সব তথ্য নতুন প্রবাসী কার্ডেও থাকবে। পাশাপাশি এতে যুক্ত হবে বিশেষ ব্যাংকিং সুবিধা ও আরও কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী Md Nurul Islam বলেন, “বিএমইটি কার্ডে যেসব তথ্য রয়েছে, প্রবাসী কার্ডেও সেগুলো থাকবে। তবে নতুন এই কার্ডে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে এবং এর সঙ্গে ব্যাংকিং সিস্টেমও যুক্ত থাকবে।”

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, আগে চালু হওয়া বিএমইটি কার্ড অনেক প্রবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই নতুন কার্ড চালুর ক্ষেত্রে সরকারকে নিশ্চিত করতে হবে, যাতে প্রবাসীরা বাস্তবিক অর্থেই উপকৃত হন।

বিশেষজ্ঞরা বলছেন, যদি ব্যাংকিং সুবিধা, সহজ আর্থিক লেনদেন ও সরকারি সেবাগুলো কার্যকরভাবে যুক্ত করা যায়, তাহলে এটি বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আরও উৎসাহিত করতে পারে।

সূত্র: BBC Bangla

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news