নিজেদের তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২৬, ৪ ঘন্টা আগে

নিজেদের তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে Pakistan। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Inter-Services Public Relations (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা পরিচালিত হয়। সেনাদের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন প্রযুক্তিগত উপ-ব্যবস্থা যাচাইয়ের লক্ষ্যেই এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা এবং প্রতিকূল পরিস্থিতিতে কার্যকর থাকার সক্ষমতা আরও উন্নত করা হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনী দাবি করেছে, অত্যাধুনিক এভিওনিক্স ও সর্বাধুনিক নেভিগেশন প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

‘ফাতাহ-৪’-এর সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি Asif Ali Zardari, প্রধানমন্ত্রী Shehbaz Sharif এবং দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

তারা ‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।

এর আগে দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায়। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ওই পরীক্ষায় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন ও পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া তারও এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী জাহাজ-বিধ্বংসী আকাশ-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা সম্পন্ন করে।

আইএসপিআর তখন জানিয়েছিল, ‘তৈমুর’ ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যা সমুদ্রসীমায় দূরপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

— পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news