আব্দুন নূর সজল একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং মডেল। তবে সজল নামেই শোবিজ জগতের সকলের কাছে পরিচিত হাসিমুখের এই অভিনেতা। সজল প্যাকেজ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ২০০৬ সালে ছোট পর্দায় যাত্রা শুরু করেন। সবসময় মুখে হাসি লেগেই থাকে। গত এক যুগেরও অধিক সময় ধরে অভিনয় করে চলেছেন তিনি।
১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সজল। বেড়ে উঠেছেন এই শহরেই। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন বিদ্যায় উচ্চশিক্ষা লাভ করেন।
রাত বারোটার পর থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন আবদুন নূর সজল। ফেসবুক পেইজ ভরেছে তার ভক্ত ও কাছের মানুষদের শুভেচ্ছা বার্তায়।
টেলিভিশনে অভিনয় শুরু করার আগে সজল মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। রোমান্টিক, কমেডি কিংবা সিরিয়াস গল্পের নাটকেও অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জ্বীন, হারজিৎ, রান আউট। তার অসামান্য অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।
আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

