ভোলা জেলা পুলিশ এর আয়োজনে আজ ১৮এপ্রিল সোমবার পুলিশ লাইন্স, ভোলায় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে ও জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলার সঞ্চালনায় মার্চ/২০২২ ইং মাসের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ভোলায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের আসন্ন ঈদ-উল-ফিতর এর অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে সতর্কতা ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় কনস্টেবল মোফাজ্জেল হোসেন ভোলা জেলাদের অবসর জনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন এবং দূরবর্তী থানা-পুলিশ তদন্তকেন্দ্রের জন্য মেডিকেল বক্স প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর /আবুল বাশার

