আইপিএলে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হায়দরাবাদ, গুজরাটের বড় জয়

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০২৬, ৩ ঘন্টা আগে

আইপিএলে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হায়দরাবাদ, গুজরাটের বড় জয়

Indian Premier League-এর ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় প্রথম চারটি ইনিংসই Sunrisers Hyderabad-এর দখলে। ২০২৪ মৌসুম থেকে দলটির আগ্রাসী ব্যাটিং নিয়ে ব্যাপক আলোচনা হলেও এবার নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে তারা।

মঙ্গলবার আহমেদাবাদে Gujarat Titans-এর বিপক্ষে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। ফলে ৮২ রানের বড় ব্যবধানে হারতে হয় প্যাট কামিন্সের দলকে।

এর আগে ব্যাট করতে নেমে গুজরাট ৫ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন Sai Sudharsan। এছাড়া Washington Sundar করেন ৫০ রান।

গুজরাটের শুরুটা অবশ্য ভালো ছিল না। ২৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন অধিনায়ক Shubman Gill (৫) এবং Jos Buttler (৭)। এরপর নিশান্ত সিন্ধুর ২২ রানের ইনিংস ও সুদর্শন-ওয়াশিংটনের ৬০ রানের জুটি দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়।

হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন প্রফুল হিঞ্জ ও সাকিব হুসেইন।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে হায়দরাবাদ। অস্ট্রেলিয়ান ওপেনার Travis Head রানের খাতা খোলার আগেই আউট হন। পরের ওভারেই ফিরে যান Abhishek Sharma।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। বিধ্বংসী ব্যাটিং লাইনআপে থাকা ইশান কিষান, হেনরিখ ক্লাসেনদের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। আট নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক Pat Cummins ৯ বলে ১৯ রান করেন, যা ছিল দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

মাত্র ১৪.৫ ওভারে ৮৬ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ।গুজরাটের হয়ে তিনটি করে উইকেট নেন Kagiso Rabada ও Jason Holder।এর আগে আইপিএলে হায়দরাবাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৯৬ রান। ২০১৯ সালে Mumbai Indians-এর বিপক্ষে সেই ইনিংস খেলেছিল তারা। এবার সেটিকেও ছাড়িয়ে গেল দলটি।

এদিন নিজেদের সর্বোচ্চ ব্যবধানে হারার রেকর্ডও গড়েছে হায়দরাবাদ। এর আগে তাদের সবচেয়ে বড় হার ছিল ৮০ রানে, Kolkata Knight Riders-এর বিপক্ষে।অন্যদিকে, গুজরাট টাইটান্সও নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল এই ম্যাচে।

— পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news