মেলান্দহে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

মেলান্দহে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে তথ্য কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মাদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ঢাকা তথ্য কমিশনের তথ্য কমিশনার সুরাইয়া বেগম (এনডিসি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার জামালপুর…

জামালপুরের মেলান্দহে তথ্য কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মাদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ঢাকা তথ্য কমিশনের তথ্য কমিশনার সুরাইয়া বেগম (এনডিসি)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ- পরিচালক দিলরুবা আহমেদ, জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান ।

সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া জামান রত্না. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,ইউনিয়ন পরিষদ সচিবগন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন