বালিতে দুর্ঘটনার পর মেরুদণ্ডে অস্ত্রোপচার, নুসরাত ভারুচার টিম জানাল বর্তমান অবস্থা
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে বিশ্রামে আছেন বলিউড অভিনেত্রী, পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বালিতে দুর্ঘটনার পর মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার হয়েছে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি। অভিনেত্রীর টিম জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর আরও সময় লাগবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে নুসরাতের টিম জানায়, দুর্ঘটনার পর কঠিন সময় পার করে অভিনেত্রীর মেরুদণ্ডে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের যত্ন ও স্বস্তির পরিবেশে থেকে সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন অভিনেত্রী। পুরোপুরি সুস্থ হতে সময় লাগলেও তিনি ইতিবাচক রয়েছেন এবং শারীরিক শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এই কঠিন সময়ে ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনা জানানোর জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে তাঁর টিম।
ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর মেরুদণ্ডে চিড় ধরে। প্রথমে তাঁকে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে নেওয়া হয়।
মুম্বাইয়ে পৌঁছানোর পর স্ট্রেচারে শুয়ে থাকা নুসরাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা।
বিজ্ঞাপন
দুর্ঘটনার আগে নেটফ্লিক্সের সিনেমা ‘উফফ ইয়ে সিয়াপ্পা’-তে দেখা গেছে নুসরাতকে।