ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ০২ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪:২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাব্বির হোসেন শেখ (২৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন…

গত ০২ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪:২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাব্বির হোসেন শেখ (২৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গত ০১ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:৫০ ঘটিকায় উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০০৫ (এক হাজার পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ রাকিব (২০) ও ২। মোঃ ফোরকান (২৪) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন