সেনাবাহিনীর অধীন প্রতিষ্ঠানে ২২ ক্যাটাগরিতে ২৩ বেসামরিক পদে নিয়োগ
চারটি বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ও ৩০ নভেম্বর ২০২৬
চাকরি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ সেনাবাহিনীর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চারটি পৃথক বিজ্ঞপ্তিতে ২২টি ক্যাটাগরিতে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদ অনুযায়ী আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ও ৩০ নভেম্বর ২০২৬।
বিজ্ঞাপন
আর্মি মেডিক্যাল কলেজ, বগুড়ায় অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও অফিস সহায়কসহ আট ধরনের পদে নিয়োগ হবে। এই বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা আটটি।
আর্মি মেডিক্যাল কলেজ, চট্টগ্রামে ড্রাইভার (ভারী/হালকা), স্টোর কিপার, ল্যাব অ্যাটেনডেন্ট, বাবুর্চি, মালি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও মেস বয় পদে আটজনকে নেওয়া হবে।
আরেকটি বিজ্ঞপ্তিতে তিনটি কারিগরি পদে নিয়োগের কথা বলা হয়েছে। পদগুলো হলো ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স টেকনিশিয়ান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেকনিশিয়ান। প্রতিটি পদে নিয়োগ পাবেন একজন করে। চতুর্থ বিজ্ঞপ্তিতে সিনিয়র প্রকৌশলী, প্রকৌশলী (ইইই/ইইসিই) এবং প্রকৌশলী (সিএসই) পদে একজন করে নেওয়া হবে।
পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। অধ্যাপক ও চিকিৎসা-সংশ্লিষ্ট পদে নির্ধারিত পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নিবন্ধন থাকতে হবে।
বিজ্ঞাপন
কারিগরি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। সিনিয়র প্রকৌশলী পদে টেলিযোগাযোগ খাতে পাঁচ বছরের এবং প্রকৌশলী পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত হতে পারবে। পদ অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৩তম থেকে ২০তম গ্রেডে বেতন দেওয়া হবে। কিছু কারিগরি ও প্রকৌশলী পদে যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করে আলোচনার ভিত্তিতে বেতন ঠিক হবে।
প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি সংযুক্ত করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আবেদন ফি পদভেদে ২০০, ৩০০, ৫০০, ১ হাজার ও ১ হাজার ৫০০ টাকা, যা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞাপন
আবেদন ফরম ও বিস্তারিত শর্তাবলি বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট https://www.army.mil.bd এবং সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আর্মি মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম এবং কারিগরি ও প্রকৌশলী পদের বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। আর্মি মেডিকেল কলেজ, বগুড়ার বিজ্ঞপ্তিতে শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীদের পদ অনুযায়ী যোগ্যতা ও শর্ত যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।