নাজরান সীমান্তে হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের, যান্ত্রিক ত্রুটির কথা বলছে সৌদি
বিধ্বস্ত এএইচ-৬ আই হেলিকপ্টারের দুই ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬ আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারটির দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি।
বিবৃতিতে বলা হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে জানানো হয়েছে।
অন্যদিকে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক্স-এ দেওয়া একটি পোস্টে দাবি করেছেন, গোষ্ঠীটি নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তার দাবি অনুযায়ী, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর হুথি অবস্থানগুলোকে লক্ষ্য করে শত্রুতামূলক কার্যকলাপ চালাচ্ছিল।
রোববার সারির পোস্টে মন্তব্য করেছেন আল-মালিকি; সঙ্গে ছিল সারিবদ্ধ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের একটি ছবি। তিনি লেখেন, আপনি এটিকে গুলি করে ভূপাতিত করার দাবি করছেন, কিন্তু এটি শীঘ্রই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ইরান-সমর্থিত হুথিদের হামলার শিকার হচ্ছে। জোট ও ইয়েমেন-ভিত্তিক এই গোষ্ঠীর মধ্যে লড়াই তীব্র হওয়াই এর কারণ বলে মনে করা হচ্ছে। এদিকে ইয়েমেন সংঘাতটি ইরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের আরেকটি রণাঙ্গনে পরিণত হয়েছে।