ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৩৩১ জন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮৯৭ জন
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮ পর্যন্ত সময়ে তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন, বরিশাল বিভাগের ১৯৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। এদের মধ্যে ১ লাখ ১ হাজার ৩১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৮৯৭ জন। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৩৩১ জন।