একদিনে ডেঙ্গুতে চার জনের মৃত্যু, এ বছর আক্রান্ত লাখ ছাড়াল
চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মারা গেছেন ৩০৭ জন, চিকিৎসাধীন ৫ হাজার ৮০৪ জন
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দেশে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। চলতি বছরের শুরু থেকে সোমবার (১২ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৭১ জন, খুলনা বিভাগে ২৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৭ জন, রাজশাহী বিভাগে ২৫৩ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৯২ জন এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।
অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৮০৪ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩০৭ জন।