‘জেলার ২’-এর শুটিংয়ে রজনীকান্তের সামনে হাত-পা কাঁপছিল বিদ্যা বালানের, কারণ সিগারেটের নিকোটিন
একটি দৃশ্যে রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে প্রায় তিনবার টেক দিতে হয় অভিনেত্রীকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
অভিনেত্রী বিদ্যা বালান রজনীকান্তের সঙ্গে প্রথমবার শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন। ‘জেলার ২’-এর প্রথম দিনের শুটিংয়ে এক বিশেষ দৃশ্যের শট দেওয়ার সময় তাঁর হাত-পা কাঁপতে থাকে। পরে অবশ্য জানা যায়, এই কাঁপুনির পেছনে সুপারস্টারের সামনে নার্ভাস হওয়া নয়, বরং সিগারেটের নিকোটিনের প্রভাব কাজ করেছে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘জেলার ২’-এর একটি দৃশ্যে রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে হয় বিদ্যাকে। দৃশ্যটি ঠিকঠাক ধারণ করতে তাঁকে প্রায় তিনবার টেক দিতে হয়। পরিচালকের নির্দেশনা মেনে শট দিলেও শেষ পর্যন্ত তাঁর চোখেমুখে অস্বস্তি ফুটে ছিল।
অনেকেই ধরে নিয়েছিলেন, রজনীকান্তের মতো সুপারস্টারের সামনে দাঁড়িয়ে ঘাবড়ে গেছেন বিদ্যা। কিন্তু অভিনেত্রী জানান, সিগারেটের তীব্র নিকোটিনের প্রভাবেই এমন অবস্থা হয়েছিল।
বিদ্যা বলেন, ‘ভেবেছিলাম, আমি তো ধূমপান করতে জানি। সেটে গিয়ে ঠিকঠাক শট দিয়ে দেবো। কিন্তু প্রথম টেকের পরই হাত-পা কাঁপতে শুরু করে। লজ্জায় পড়ে গিয়েছিলাম। সবাই ভেবেছিল, রজনী স্যরের সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে পড়েছি।’
রজনীকান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বিদ্যা বলেন, ‘খুব ভালো মনের মানুষ রজনী স্যর। প্রতিদিন আমার খোঁজ নিতেন।’
বিজ্ঞাপন
পর্দায় ধূমপানের দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়ে নিজের মতও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, কোনো গল্পের জন্য এমন দৃশ্য দরকারি হতে পারে, আবার কখনো তা অপ্রয়োজনীয় মনে হতে পারে।