স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে জাতীয় স্বাধীনতা পার্টির শোক

স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে জাতীয় স্বাধীনতা পার্টির শোক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু। বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন গাইবান্ধা—৫ আসনের…

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন গাইবান্ধা—৫ আসনের এই সংসদ সদস্য।

আজ ২৩ জুলাই ২০২২ শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু বলেন, ছাত্রজীবন থেকেই ফজলে রাব্বী মিয়া আইয়ুব বিরোধী আন্দোলন এবং ‘৬২—এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ও সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা—অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মিজানুর রহমান মিজু ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পত্রিকাএকাত্তর / জুয়েল বিশ্বাস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন